একটি তথাকথিত উন্নত মেটাভার্স তৈরির জন্য ইউরোপীয় ইউনিয়ন থেকে ১০ হাজার জনবল নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক। মেটাভার্স মূলত একটি ভার্চুয়াল জগৎ যেখানে ভিআর (ভার্চুয়াল রিয়েলিটি) হেডসেটের মাধ্যমে গেম খেলা যায়, কাজ বা বিভিন্ন যোগাযোগের শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়। ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ তার কোম্পানির নতুন নাম মেটাভার্স সম্পর্কে এমন ধারণাই দিয়েছেন।
প্রতিবছর ১৯ শে নভেম্বর বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক নারী উদ্যোক্তা দিবস ২০২১। বরাবরের মত এবারো ‘চাকরি খুঁজব না চাকরি দেব' ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইনোভেশন এন্ড অন্ট্রাপ্রেনারশিপ বিভাগের আয়োজনে এবং এফ এম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় নারী উদ্যোক্তা দিবস পালিত হবে। এ বছরের আয়োজন আগামী ২০ নভেম্বর শনিবার বিকাল ৪ টায় ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং এর রুফটপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
"চাকরি খুঁজব না চাকরি দেব" গ্রুপ এবং ড্যাফোডিল ইন্টারন্যশনাল ইউনিভার্সিটির ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনিউরশিপ ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে নানান আয়োজনের মাধ্যমে বিশ্ব উদ্যোক্তা সপ্তাহ ২০২১ উদযাপিত হবে।
উদ্যোক্তা সপ্তাহের প্রথম আয়োজন আগামী ১১ নভেম্বর।রাজধানীর সোবহানবাগে ড্যাফোডিল এডুকেশন নেটওয়ার্ক বিল্ডিং এর "লিগ্যাল ডকুমেন্টস ফর নিউ বিজনেস" শিরোনামে একটি কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে থাকবেন মোহাম্মদ আমিনুল ইসলাম, ফাউন্ডার ও সিইও, শাহিন’স হেল্পলাইন। নতুন বিজনেস ফরমেশন অর্থাৎ বিজনেসের লিগ্যাল স্ট্রাকচারের আদ্যপান্ত নিয়ে এই সেশনে আলোচনা করা হবে।
বাংলাদেশের অন্যতম বৃহৎ আইসিটি ফর ডেভেলপমেন্ট ভিত্তিক প্রতিষ্ঠান বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন),তাদের প্রথম প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কানিজ ফাতেমাকে নিয়োগ দিয়েছে। গতকাল পহেলা নভেম্বর তারিখে তিনি বিডিওএসএনে যোগদান করেন। কানিজ ফাতেমা বিডিওএসএনের চলমান বিভিন্ন প্রকল্প, আয়োজন এবং উন্নয়নসহ সবধরণের কাজের তদারকি করবেন।
আগামী ১৫ থেকে ১৮ ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় ২৩তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ১৬ সদস্যের বাংলাদেশ দল ঘোষনা করা হয়েছে। উল্লেখ্য এর আগে বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এর আয়োজনে ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১ আয়োজিত হয়।এতে বাস্তবায়ন সহযোগী ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ৭-১৮ বছরের শিক্ষার্থীদের অংশগ্রহনে আয়োজিত এই জাতীয় প্রতিযোগিতা থেকে রোবট ইন মুভি, ক্রিয়েটিভ ক্যাটাগরি ও রোবট গ্যাদারিং প্রতিযোগিতায় বিজয়ী খুদে রোবটবিদদের নিয়ে ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত হয় দুই দিনব্যাপী আন্তর্জাতিক দল নির্বাচনী ক্যাম্প।এই ক্যাম্প থেকে খুদে রোবটবিদদের দক্ষতা যাচাই বাছাই করে নির্বাচন করা হয় ১৬ সদস্যের বাংলাদেশ দল।
শ্রদ্ধেয় জাতীয় প্রফেসর ও প্রকৌশলী প্রয়াত জামিলুর রেজা চোধুরীর নামে প্রস্তুতকৃত আইওটি মাইক্রোকন্ট্রোলার ডিভাইস “JRC Board” কে কেন্দ্র করে ২৯-৩০শে অক্টোবর ২০২১ইং তারিখে কম্পিউটার সার্ভিসেস লিমিটেড , বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক এবং বাংলাদেশ ফ্লাইং ল্যাবস এর যৌথ আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মিলনায়তনে আয়োজিত হল দুই দিন ব্যাপী “সুবর্ণ জয়ন্তী হ্যাকাথন-২০২১”। আজ বিকেল ৪টায় বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইয়াফেস ওসমান হ্যাকাথনের বিজয়ী ঘোষণার মাধ্যমে ৩৬ ঘন্টার হ্যাকাথনের সমাপ্তি টানেন।
বিভিন্ন ধাপ পেরিয়ে একটি স্টার্ট আপ আইডিয়াকে কিভাবে একজন নারী উদ্যোক্তা বাস্তবে রুপ দিতে পারে সেই সম্পর্কে নানারকম ধারণা ও পরামর্শ দিল সরকারের আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প। মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে আইডিয়া প্রকল্প বিভাগে নারী উদ্যোক্তাদের একটি কর্মশালার মাধ্যমে এই ধারণা দেন। আইসিটি বিভাগের আইডিয়া প্রকল্প ও বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।