তেতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা

তেতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হল স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা

গত ০৭ আগস্ট ২০২২ তারিখে পঞ্চগড়ের তেতুলিয়ায় অবস্থিত তেতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ ওপেন সোর্স  নেটওয়ার্ক ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যেগে "স্ক্র্যাচ প্রোগ্রামিং ফর টেক অ্যাডভান্সমেন্ট" প্রকল্পের আওতায় আয়োজিত হয়েছিল "এসপিটিএ স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা"। কর্মশালায় ১৬২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাসুদ রানা শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে ধারণা দেন। উল্লেখ্য, মো. মাসুদ রানা গত ২ থেকে ৪ জুন ২০২২ তারিখে একই প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী আয়োজিত "স্ক্র্যাচ প্রোগ্রামিং আবাসিক শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প" -এ  অংশগ্রহন করেন এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং-এ প্রশিক্ষণ নেন।

Recommended Post