শেষ হলো "বিডি গার্লস কোডিং ৩ দিনের প্রোগ্রামিং আবাসিক ক্যাম্প"

শেষ হলো "বিডি গার্লস কোডিং ৩ দিনের প্রোগ্রামিং আবাসিক ক্যাম্প"

গত ২৯ মার্চ ২০২২ থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত মোট ৩ দিন আয়োজিত হয়েছিল "বিডি গার্লস কোডিং প্রোগ্রামিং আবাসিক ক্যাম্প"। ২৫ মার্চ ২০২২ এ অনুষ্ঠিত বিডি গার্লস কোডিং ২০২২ চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সেরা ২৯ জন হাইস্কুলের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় এই ক্যাম্প।

ক্যাম্পের সময়কাল ছিল ২৯ মার্চ ২০২২ সকাল ৯ টা থেকে ৩১ মার্চ বিকাল ৩ টা পর্যন্ত ২০২২। ঢাকার লালমাটিয়ায় অবস্থিত আপন উদ্যোগ ফাউন্ডেশনে এই ক্যাম্প আয়োজিত হয়। ২৯ জন শিক্ষার্থীদের মধ্যে ঢাকা থেকে ছিল ২৩  জন, চট্টগ্রাম থেকে ৩  জন, বরিশাল থেকে ১ জন, রাজশাহী থেকে ১ জন এবং সিলেট থেকে ১ জন।

এই ক্যাম্পে মেয়ে শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ের এ্যাডভান্স টপিক (টাইম কমপ্লেক্সিটি, লিনিয়ার সার্চ, বাইনারি সার্চ, রিকার্শন), রোবোটিক্স, ড্রোন প্রোগ্রামিং এর উপর প্রশিক্ষন দেওয়া হয়।

ক্যাম্পের ২য় দিন, অংশগ্রহণকারী মেয়েদের হাতে পুরষ্কার তুলে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

এছাড়াও ক্যাম্পের সেশন এ আরও ছিলেন ড. লাফিফা জামাল (প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়), কানিজ ফাতেমা (সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, কুমিল্লা), সকাল রায় (একাডেমিক কাউন্সিলর, বাংলাদেশ ম্যাথমেটিকাল অলিম্পিয়াড কমিটি), মাহেরুল আজম কোরেশী (কো-অর্ডিনেটর অব রোবোটিক্স, বাংলাদেশ ফ্লায়িং ল্যাবস), মিশাল ইসলাম (কো-অর্ডিনেটর, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড)।

Recommended Post