OBAT IT Center এ অনুষ্ঠিত হলো "বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং ওয়ার্কশপ"
গতকাল ২৯/০১/২০২২ শনিবার ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত "OBAT IT Center" এর ২০ জন শিক্ষার্থী নিয়ে এ আয়োজন করা হয়েছিল "বিডি গার্লস কোডিং হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং কর্মশালা"। কর্মশালা পরিচালনা করেন মুবতাসিম শাহরিয়ার এবং আহমাদ মুদ্দাসসের।
অংশগ্রহণকারীদের সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ দিয়ে কম্পিউটার প্রোগ্রামিং এ হাতেখড়ি দেওয়া হয়।