গত ১৭ ফেব্রুয়ারী ২০২২ থেকে ১৯ ফেব্রুয়ারী ২০২২ পর্যন্ত আয়োজিত হয়েছিল "বিডিজিসিসি অনলাইন কন্টেস্ট রেজিস্ট্রেশন এ্যান্ড প্রিপ্রারেশন ওয়ার্কশপ"। এই কর্মশালায় প্রায় ৫০ জন হাইস্কুলের মেয়ে শিক্ষার্থী অংশ নিয়েছিল।
কর্মশালায় শিক্ষার্থীদের অনলাইন জাজ toph এ এ্যাকাউন্ট খুলা এবং কন্টেস্ট এ অংশগ্রহণ সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিত দেখানো হয়। এছাড়াও শিক্ষার্থীদের সি প্রোগ্রামিং ল্যাংগুয়েজ ব্যবহার করে প্রবলেম সলভ করতে দেওয়া হয় ,জাজ ভার্ডিক্ট সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং আসন্ন "বিডি গার্লস কোডিং প্র্যাকটিস কন্টেস্ট-১" এর জন্য রেজিস্ট্রেশন করানো হয়।