বাংলাবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা

বাংলাবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হল স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা

গত ২৫ জুন ২০২২ তারিখে বাংলাবাজার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ ওপেন সোর্স  নেটওয়ার্ক ও ইএমকে সেন্টারের যৌথ উদ্যেগে "স্ক্র্যাচ প্রোগ্রামিং ফর টেক অ্যাডভান্সমেন্ট" প্রকল্পের আওতায় আয়োজিত হয়েছিল "এসপিটিএ স্ক্র্যাচ প্রোগ্রামিং কর্মশালা"। কর্মশালায় ৭২ জন মেয়ে শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কর্মশালাটি পরিচালনা করেন-

  • মুবতাসিম শাহরিয়ার (প্রকল্প সমন্বয়ক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক) 
  • নিয়াজ মাসুদ রাহাত (সহকারী প্রকল্প সমন্বয়ক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক)

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ইসরাত জাহান শিক্ষার্থীদের স্ক্র্যাচ প্রোগ্রামিং এর প্রাথমিক বিষয়গুলো নিয়ে ধারণা দেন। উল্লেখ্য, ইসরাত জাহান গত ২ থেকে ৪ জুন ২০২২ তারিখে একই প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী আয়োজিত "স্ক্র্যাচ প্রোগ্রামিং আবাসিক শিক্ষক প্রশিক্ষণ ক্যাম্প" -এ  অংশগ্রহন করেন এবং স্ক্র্যাচ প্রোগ্রামিং-এ প্রশিক্ষণ নেন।

কর্মশালা শেষে শিক্ষার্থীদের থেকে স্ক্র্যাচ প্রোগ্রামিং বিষয়ে কুইজ নেওয়া  হয় এবং সেরা ৩ জন শিক্ষার্থীকে পুরষ্কৃত করা হয়। মুনির হাসান  (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক; হেড অব ডিজিটাল ট্রান্সফর্মেশন, প্রথম আলো; হেড অব ইয়ুথ প্রোগ্রাম, প্রথম আলো) এই ৩ জন শিক্ষার্থীর হাতে পুরষ্কার তুলে দেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রোগ্রামিং বিষয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য দেন।

Recommended Post